ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বার্ষিক সভা ও নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। শহরের সমবায় ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয় এই সভা ও নির্বাচন।এবারে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি নির্বাচিত হন পিপলস মাল্টি কো-অপারেটিভ সোসাইটির প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ এবং সহসভাপতি নির্বাচিত হন মো. এনায়েত হোসেন।এ ছাড়া সদস্য নির্বাচিত হন শেখ গোলাম মোস্তফা (ভাঙ্গা), মো. মহিউদ্দিন চৌধুরী (সদরপুর) ও মো. জাহিদ হোসেন (সদর)।বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন লিয়াকত আলী খান। এতে প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট পেশ করেন সমবায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. হেদায়েত কবীর।