জাতীয় মজুরি কমিশন ঘোষণাসহ নয় দফা দাবিতে গতকাল শনিবার ফরিদপুর চিনিকলে (ফচিক) শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায়ে শ্রমিকেরা আজ রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন।বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের যৌথ ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে চিনিকলটির প্রধান ফটকে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।ফচিক শ্রমজীবী ইউনিয়নের সহসভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক জহুরুল হক, অর্থ সম্পাদক কাজল বসু, শ্রমিকনেতা মজিবর রহমান, সুভাষ রায় প্রমুখ বক্তব্য দেন। নেতারা তাঁদের নয় দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। অন্য দাবিগুলো হলো: ২০১০-এর সুপারিশমালা অনুযায়ী মজুরি কমিশনকে ২০০৯ থেকে কার্যকর করা, শ্রমিকদের গ্র্যাচুাইটিসহ পিআরএল সুবিধা দেওয়া, দৈনিকভিত্তিক, মাস্টাররোল, অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের চাকরিতে স্থায়ী করা, চিনিশিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা।সমাবেশ শেষে নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কারখানাসহ চিনকল এলাকা প্রদক্ষিণ করে।