ফরিদপুর চিনিকলের আখ রোপণ মৌসুম উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর চিনিকলের চলতি ২০১২-১৩ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে।মিলগেট জোনের আখচাষি মো. শাহাদৎ হোসেনের তিন একর জমিতে আখ রোপণের মাধ্যমে গতকাল এ কর্মসূচির উদ্বোধন করেন চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার।অনুষ্ঠানে চিনি ও খাদ্য শিল্প সংস্থার মহাব্যবস্থাপক ফরিদউদ্দীন আহমদ, ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক সূর্যকান্ত ব্যাপারী, উপমহাব্যবস্থাপক রফিকুল ইসলাম ভূঁইয়া, মজিবর রহমান ও সুরঞ্জন বাড়ৈ, চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল করিম, উপসাধারণ সম্পাদক আব্বাস আলী, অর্থ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি মো. আকরাম হোসেন মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ফরিদপুর চিনিকলে ১২ হাজার একর জমিতে আখ রোপণ, এক লাখ ৩০ হাজার মেট্রিক টন আখ ও ১০ হাজার ৪০০ মে. টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।