ফরিদপুর চিনিকলের মাঠ দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর চিনিকলে গতকাল এক মাঠ দিবস কর্মসূচির আয়োজন করা হয়েছে।বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ও ফরিদপুর চিনিকল এ কর্মসূচির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের কারিগরি সেবার প্রধান সোলায়মান খান। এতে সভাপতিত্ব করেন চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার। অনুষ্ঠানে বক্তব্য দেন সুগার বিট পাইলট প্রকল্পের পরিচালক খলিলুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম রাশেদুল ইসলাম, আবু তাহের, মহাব্যবস্থাপক সূর্যকান্ত বেপারী, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল হক, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি আকরাম হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।