ফরিদপুর চেম্বারের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২১ সদস্যের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদ সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছে।চেম্বারের বিদায়ী সভাপতি আওলাদ হোসেন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান খানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে চেম্বার ভবনে নতুন কার্যনির্বাহী পর্ষদকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. শাহজাহান।ফরিদপুর চেম্বারে এবারের পর্ষদে মো. ইউনুস আলী ঊর্ধ্বতন সহসভাপতি, মো. আবদুস ছালাম ও মো. নূরুল ইসলাম সহসভাপতি নির্বাচিত হন।