ফরিদপুর চেম্বারের নির্বাচনী প্রক্রিয়া পাঁচ সপ্তাহের জন্যস্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনী প্রক্রিয়া পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।ফরিদপুর চেম্বারের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দীন আহমেদ এবং চেম্বারের সদস্য ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়াসহ ১০ জন সদস্যের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করেন। গতকাল মঙ্গলবার নির্বাচন স্থগিতের আদেশটি দেন ফরিদপুরের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আবু তাহের। মামলায় বাদীপক্ষের আবেদনে বলা হয়, ‘আমরা চেম্বারের সদস্য হিসেবে নির্বাচনসংক্রান্ত কোনো নোটিশ পাইনি। আমাদের অগোচরে একতরফাভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি।’ফরিদপুর চেম্বারের সচিব মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, গত ১৬ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন ধাপ অতিক্রম করে গত ১৪ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২৩ সদস্যের জায়গায় ২১ জন প্রার্থী থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী ৮ ডিসেম্বর নির্বাচিত এই পরিচালকমণ্ডলীর মধ্য থেকে চেম্বারের সভাপতি নির্বাচিত করার কথা ছিল। এদিকে ফরিদপুর চেম্বারের সভাপতি আওলাদ হোসেন অবশ্য প্রথম আলোকে বলেন, ‘যথাযথ নিয়ম মেনেই ওই সব সদস্যকে নোটিশ দেওয়া হয়েছে। এর ডকুমেন্ট অফিসে সংরক্ষিত রয়েছে। গতকাল আমরা আদালত থেকে একটি কারণ দর্শানো নোটিশ পেয়েছি। পরে আমরা জানতে পেরেছি, গতকালই আদালত নির্বাচনী কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু আমরা এ ব্যাপারে অফিসিয়াল কোনো চিঠি পাইনি।’