ফরিদপুর শহরে কৃষিপণ্য বিক্রয় কেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলা শহরের হাজি শরীয়তুল্লাহ বাজারে সম্প্রতি কৃষিপণ্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।স্থানীয় জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) আজম খান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিকুর রেজা বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম কিবরিয়া, ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কাওসার আলী, পৌর কাউন্সিলর সাবুল চৌধুরী, হাজি শরীয়তুল্লাহ বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক নূর ইসলাম মোল্লা।হেলালুদ্দীন আহমদ বলেছেন, কৃষকেরা কষ্ট করে বিষমুক্ত ফসল উৎপাদন করলেও একশ্রেণীর মধ্যস্বত্বভোগী তাতে নানা রকম প্রিজারভেটিভ মিশিয়ে মুনাফা লুটে নেয়।