ফরিদপুরে আখচাষিদের মধ্যে ভর্তুকি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর চিনিকলের অধীনে ২০০৯-১০ মৌসুমে যেসব কৃষক রোপা পদ্ধতিতে আখ চাষ করেছেন, তাঁদের মধ্যে ভর্তুকি বাবদ ২৮ লাখ ২৪ হাজার ৭০০ টাকা বিতরণ করা হয়েছে।চিনিকলটির দুটি সাব জোনের ৮৭৮ জন আখচাষিকে সম্প্রতি এই ভর্তুকি দেওয়া হয়। এ উপলক্ষে মিলগেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার। এ সময় মিলের অর্থ মহাব্যবস্থাপক আবুল কাশেম, প্রশাসন মহাব্যবস্থাপক মমতাজ হাসান রহমতউল্লাহ, কৃষি মহাব্যবস্থাপক সূর্যকান্ত ব্যাপারীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।