ফরিদপুরে আলতু খান জুটমিলের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুরে আলতু খান জুট মিল নামে নতুন একটি পাট কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।মিলের চেয়ারম্যান আলতু খান গত শুক্রবার এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন, মধুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, মধুখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আহসানুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক সমিতির সহসভাপতি মুন্শী হারুন অর রশীদ, মফিজ ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।