ফরিদপুরে ঈদের বাজারে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ফরিদপুরের বিপণিবিতান ও মার্কেটগুলোতে দিন-রাত ক্রেতাদের উপচে পড়া ভিড়ে কেনাবেচা বেশ জমজমাট হয়ে উঠেছে। টাপুরটুপুর, জলনূপুর ও আশিকী টু নামের থ্রি-পিস। তবে প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে নেই ঝিলিক, পায়েল ও বিপাশাও। এই থ্রি-পিসগুলোর দাম তিন হাজার থেকে ১৪ হাজার টাকার মধ্যে।বিক্রেতারা জানান, মেয়েরা এবার গোল গলার থ্রি-পিসই বেশি পছন্দ করছেন, দাম এক হাজার ২০০ টাকা থেকে তিন হাজার ৫০০ টাকা পর্যন্ত। শাড়ির ক্ষেত্রে টাঙ্গাইল সুতি ও সিল্কের কদর আছে বরাবরের মতো। শাড়ি বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে। ১২ থেকে ১৮ হাজার টাকা দামের লেহেঙ্গা শাড়ি ও ১০ থেকে ২২ হাজার টাকা দামের ধুপিয়ান শাড়ির বিক্রিও ভালো। ছেলেদের পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে, দাম ৭৫০ থেকে দুই হাজার ৪০০ টাকা পর্যন্ত। এ ছাড়া জুতা-স্যান্ডেল-প্রসাধনী, প্যান্ট, টি-শার্ট, মানিব্যাগ, বেল্ট, রোদ চশমা ইত্যাদিও যথেষ্ট বিক্রি হচ্ছে।শহরের মাছরাঙ্গা সুপার শপের ব্যবস্থাপনা পরিচালক এ কাশেম জানান, প্রতিদিন তাঁদের ১০-১২ লাখ টাকা বিক্রি হচ্ছে।এদিকে বছর তিনেক পর এবার সোনা ও রুপার অলংকারের বিক্রি বেড়েছে বলে জানান শহরের জুয়েলারি ব্যবসায়ীরা।বিক্রেতারা জানান, কেনাবেচায় কোনো সমস্যা হচ্ছে না। ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আওলাদ হোসেন বলেন, ফরিদপুরের ঈদের বাজারে চাঁদাবাজি কিংবা মাস্তানির উটকো ঝামেলা নেই।