ফরিদপুরে কর্মসংস্থান ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মসংস্থান ব্যাংক লিমিটেডের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল শনিবার ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে ব্যাংকের ফরিদপুর ও বরিশাল অঞ্চলের ৩৫ জন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুশতাক আহমদ।ফরিদপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঋণ আদায়, আইন ও গবেষণা বিভাগের উপমহাব্যবস্থাপক মো. আমিনউদ্দিন।মুশতাক আহমদ বলেন, কর্মসংস্থান ব্যাংক দেশের বেকারত্ব দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে অনেক বেকার যুবক আত্মনির্ভরশীল হয়েছেন।মুশতাক আহমদ সমাজে কর্মসংস্থান ব্যাংকের ভূমিকা এবং ঋণ বিতরণ ও আদায়ের কৌশল নিয়ে আলোকপাত করেন।