ফরিদপুরে খোলাবাজারে চিনি ও তেল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুলভমূল্যে খোলাবাজারে চিনি ও ভোজ্যতেল বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ গতকাল সোমবার এই কার্যক্রমের উদ্বোধন করেন। বিক্রয়কেন্দ্রটি খোলা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে। জেলা প্রশাসক জানান, প্রত্যেক ব্যক্তি এই বিক্রয়কেন্দ্র থেকে ৪০ টাকা কেজি দরে এক কেজি চিনি ও ৭৫ টাকায় এক লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এ কেন্দ্র সর্বসাধারণের জন্য খোলা থাকবে।