ফরিদপুরে টিসিএলের শোরুম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মুজিব সড়কের রেডক্রিসেন্ট মার্কেটের কাছে গত শনিবার টিসিএল শাহ্নূর ইলেকট্রনিকসের একটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়। টিসিএলের বিক্রয় ও বিপণন উপমহাব্যবস্থাপক ইসমাইল শিপলু এই শোরুমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে কোম্পানির বিক্রয় ও বিপণন নির্বাহী সায়েম আহমেদ, টিসিএলের স্থানীয় পরিবেশক আল-মামুন মঞ্জুরুল হক এবং স্থানীয় বিক্রয় নির্বাহী নাঈমুল হক উপস্থিত ছিলেন।