ফরিদপুরে নতুন বিপণিবিতান চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলা শহরের ঝিলটুলী মহল্লার তমিজউদ্দিন খান সড়কে ষড়ঋতু সুপার শপ নামের একটি বিপণিবিতানের যাত্রা শুরু হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান জায়নুল আবেদীন গত রোববার এটির উদ্বোধন করেন। সুপার শপটির চেয়ারম্যান আবদুল হাকিম মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী, রূপালী ব্যাংকের ফরিদপুর কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায়, নারীনেত্রী আরজু করিম, আসমা আক্তার ও চৌধুরী টাওয়ারের অন্যতম স্বত্বাধিকারী কামরুল ইসলাম।