ফরিদপুরে নির্ধারিত মূল্যে চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল শনিবার থেকে সরকার নির্ধারিত মূল্যে কার্ডের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। শহরের পৌর এলাকার পাঁচটি দোকানে চাল বিক্রির এই কার্যক্রম চলছে। শহরের স্টেশনবাজার এলাকায় সঞ্জয় কুমার মিত্রের দোকানে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে জেলা খাদ্য কর্মকর্তা আবদুর রাজ্জাক, সহকারী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, পৌর কমিশনার নাফিজুল ইসলাম ও বদরুল আলম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, প্রতি ওয়ার্ডে ৫০০ জন কার্ডধারী দুস্থ ব্যক্তির মধ্যে প্রতি কেজি ২৪ টাকা দরে চাল বিক্রি করা হবে। এর আওতায় একেকজন ক্রেতা মাসে ২০ কেজি চাল কিনতে পারবেন।