ফরিদপুরে পাপড়ী মোটরসের ২২তম শোরুম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় পাপড়ী মোটরসের ২২তম শোরুম চালু করা হয়েছে।রানার গ্রুপের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে গত বুধবার এ শোরুমের উদ্বোধন করেন। ফরিদপুর চেম্বারের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, মো. আনোয়ারুল আজম, ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী, বিশিষ্ট ব্যবসায়ী নাসিরউদ্দীন খান, প্রাইম ব্যাংকের নিহাল হোসেন, ইসলামী ব্যাংকের সফরউদ্দীন আহমেদ, এক্সিম ব্যাংকের এম সাখাওয়াত হোসেন, জনতা ব্যাংকের মো. জয়নুদ্দীন মিয়া, যশোরের ব্যবসায়ী জহিরুল আলম এবং পাপড়ী মোটরসের স্বত্বাধিকারী তাজুল ইসলাম বক্তব্য দেন।