ফরিদপুরে প্রশাসনের উদ্যোগে হ্রাসকৃত মূল্যে সেমাই বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ও তত্ত্বাবধানে ঈদুল ফিতরকে সামনে রেখে হ্রাসকৃত মূল্যে সেমাই বিক্রি শুরু হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে একটি স্টল থেকে গত রোববার সেমাই বিক্রির এ কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় প্রত্যেক ক্রেতা ১৫ টাকায় ৫০০ গ্রাম করে সেমাই কিনতে পারবেন। ঈদের আগের দিন পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে।কার্যক্রমটির উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, পবিত্র রমজান মাসের শুরুতে আমরা ছাড়কৃত মূল্যে সয়াবিন তেল ও চিনি বিক্রি শুরু করেছিলাম। এতে সাড়া পাওয়া গেছে। সে জন্য গরিব মানুষের কথা বিবেচনা করে আমরা সেমাই বিক্রির উদ্যোগও নিয়েছি।’