ফরিদপুরে প্রাণিসম্পদ কৃষি ও মৎস্যপ্রযুক্তি মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে তিন দিনব্যাপী কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসির যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী, সমাজসেবক খন্দকার মোহতেশাম হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরোজেন্দ্র নাথ সাহা ও জেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মেছবাহুল হক।এ মেলায় ৩৫টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যপ্রযুক্তি-বিষয়ক পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।