প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে মাসব্যাপী বাণিজ্য মেলা গত শুক্রবার শুরু হয়েছে। গ্রিন ইভেন্টস নামের একটি প্রিতষ্ঠান আয়োজিত এই মেলায় শতাধিক স্টল বসেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, স্থানীয় পৌর মেয়র শেখ মাহতাব আলী, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, নাজমুল ইসলাম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।