ফরিদপুরে শাহজালাল ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরের থানা রোডে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৬০তম শাখার কার্যক্রম সম্প্রতি শুধু হয়েছে। ব্যাংকের পরিচালক ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ এবং ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির। বিজ্ঞপ্তি।