ফরিদপুরে সপ্তাহব্যাপী আবাসন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সপ্তাহব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। যা ৩১ আগস্ট পর্যন্ত চলবে।শহরের ঝিলটুলী মহল্লায় সূচনা নাহার গার্ডেনে আবাসন মেলাটির উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, সূচনা ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকিল আক্তার চৌধুরী ও সূচনা নাহার গার্ডেনের পরিচালক কামরুজ্জামান খান। মেলা উপলক্ষে প্রতিদিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র আয়োজনের ব্যবস্থা রয়েছে।