ফরিদপুরে সোনালী ব্যাংকের ব্যবসায়িক মূল্যায়ন সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সোনালী ব্যাংকের ব্যবসায়িক মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার শাখাগুলোতে কর্মরত ৬১ জন কর্মকর্তা অংশ নেন। স্থানীয় নদী গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে গত শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক সুভাষ সিংহ রায়।ব্যাংকের মহাব্যবস্থাপক মীর মহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম ও প্রদীপ কুমার দত্ত, উপমহাব্যবস্থাপক পরিতোষ কুমার তরুয়া, কর্মকর্তা শাহানা চৌধুরী প্রমুখ।হুমায়ুন কবির বলেন, ‘সোনালী ব্যাংককে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য করে তুলতে আমরা নানাবিধ পরিকল্পনার কথা ভাবছি। বর্তমানে এই ব্যাংকের আমানতের পরিমাণ ৪৩ হাজার কোটি টাকা। এর পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।’সুভাষ সিংহ রায় বলেন, সোনালী ব্যাংকের লোকসানি শাখাগুলোকে লোকসান কাটিয়ে উঠতে হবে।