ফরিদপুরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫৭তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার আরকে প্লাজায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ৫৭তম শাখা খোলা হয়েছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আকরামুদ্দীন আহমদ গত মঙ্গলবার শাখাটির উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ ফারুকী।সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলী খান, পরিচালক আবদুল্লাহ আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সালেহীন, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আওলাদ হোসেন, ব্যবসায়ী মো. আবুল কাশেম, মাহবুবুর রহমান খান, আবু হোসেন প্রমুখ বক্তব্য দেন।