ফরিদপুরে ২৫০ জন নতুন করদাতাকে টিআইএন প্রদান
ফরিদপুরে ২৫০ জন নতুন করদাতার মধ্যে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার ‘স্পট অ্যাসেসমেন্ট ও নতুন করদাতা উদ্বুদ্ধকরণ সভা’ শীর্ষক এক অনুষ্ঠানে নতুন করদাতাদের টিআইএন দেওয়া হয়।ফরিদপুর আয়কর সার্কেলের স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-৩ ঢাকার কর কমিশনার মো. সিরাজুল ইসলাম। উপকর কমিশনার মো. ফরহাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার সোয়ায়েব আহমেদ, উপকর কমিশনার সৈয়দ জাকির হোসেন, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, ফরিদপুর চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান খান, সাবেক সভাপতি আওলাদ হোসেন, কর আইনজীবী রবীন্দ্রনাথ সাহা, চকবাজার বণিক সমিতির সভাপতি দিল মোহাম্মদ, ফরিদপুর জুয়েলারি সমিতির সভাপতি অমল চন্দ্র কর্মকার, নতুন করদাতা মফিজ ইমাম প্রমুখ।