প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের করপোরেট গ্রাহকদের জন্য ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারেস্ট রেট রিস্ক ম্যানেজমেন্ট’ বিষয়ে এক সেমিনার সম্প্রতি আয়োজন করে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন রাজধানীর একটি হোটেলে এ সেমিনার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও চৌধুরী আখতার আসিফ, করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান, ট্রেজারি অ্যান্ড ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনস বিভাগের প্রধান শাহীন ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি