ফরেন চেম্বারের নতুন সভাপতি রূপালী চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী চৌধুরী
রূপালী চৌধুরী

বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রূপালী চৌধুরী ২০১৩-১৫ সাল মেয়াদে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি হয়েছেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট জিওফ স্ট্রং।
রূপালী চৌধুরী ১৯৮৪ সালে সিবা গেইগি বাংলাদেশে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি বার্জার পেইন্টসে যোগ দিয়ে ২০০৮ সালে এমডি পদে উন্নীত হন।
নতুন কার্যনির্বাহী সদস্যরা হলেন এসজিএস বাংলাদেশের এমডি অ্যারিয়েল মিরান্ডা, লুংলা (সিলেট) টি কোম্পানির প্রধান নির্বাহী ইমরান আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম ম্যাককেইব, সিটিব্যাংক এনএর এমডি খোন্দকার রাশেদ মাকসুদ, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের এমডি এম আজিজুল হক, প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের সিইও মেহবুব চৌধুরী, ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং বাংলাদেশের সিএম মোহা. নূরউদ্দিন চৌধুরী, এলএসআই ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক রাচেল উ, কুয়েহিন+ন্যাজেলের এমডি রাফি ওমর, এলআর গ্লোবাল বাংলাদেশের সিইও রিয়াজ ইসলাম, রিড কনসালটিংয়ের এমডি রোডনি জেমস রিড, ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্টের এমডি এস এম আকবর ও জিফোরএস সিকিউরিটির এমডি সেলিম এ চৌধুরী। নির্বাহী পরিচালক হয়েছেন এম এ মতিন। বিজ্ঞপ্তি।