ফল-খাদ্যে ফরমালিন মেশানোর ঘটনায় উদ্বেগ এফবিসিসিআইয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের একটি প্রতিষ্ঠিত খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান কর্তৃক ফল ও খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন মেশানোর ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সংগঠনটি বলেছে, ফরমালিন আমদানি নিষিদ্ধসহ ফরমালিনের অপব্যবহারের বিরুদ্ধে আইন প্রণয়ন এবং সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে, তখন এ ধরনের কাজ খুবই দুঃখজনক ও নিন্দনীয়।