ফসিল ফুয়েল পাওয়ার প্লান্টসের প্রভাব নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইমপ্যাক্ট অব ফসিল ফুয়েল পাওয়ার প্লান্টস’ শীর্ষক একটি সেমিনার গত বুধবার অনুষ্ঠিত হয়। প্রগতিশীল বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে। এতে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. হাবীবুর রহমান। প্রগতিশীল বাংলাদেশের সভাপতি কবির আহমেদ ভূইয়ার সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ভূইয়া। বিজ্ঞপ্তি