প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডসকে সিকিউরিটিজ আইন ভঙ্গের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কোম্পানিটি ২০১৩ সালের জুনে সমাপ্ত বছরের যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে, তাতে বেশ কিছু অসংগতি রয়েছে। এতে বাংলাদেশ হিসাব মান (বিএএস), কোম্পানি আইন ও সিকিউরিটিজ আইনের বেশ কয়েকটি সুনির্দিষ্ট ধারার ব্যত্যয় ঘটেছে। সেই সঙ্গে আগামী আর্থিক প্রতিবেদনে এসব অসংগতি দূর করার নির্দেশ দিয়েছে।