ফাইন ফুডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুড লিমিটেডের অনুমোদিত মূলধন ১০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। রাজধানীর একটি হোটেলে কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) গতকাল রোববার শেয়ারধারীরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। কোম্পানির চেয়ারম্যান সুজিত সাহা ইজিএমে সভাপতিত্ব করেন। এ সময় শতাধিক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব সোহেল হোসেন। বিজ্ঞপ্তি।