ফাইন্যান্স এশিয়া পুরস্কার পেয়েছে সিটি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জার্নাল ফাইন্যান্স এশিয়া সম্প্রতি সিটি ব্যাংক লিমিটেডকে ‘বাংলাদেশের সেরা ব্যাংক-২০১২’ পদকে ভূষিত করেছে।ফাইন্যান্স এশিয়া এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশের স্থানীয় ব্যাংক ক্যাটাগরিতে এই পুরস্কার দিল। সিটি ব্যাংকের পক্ষ থেকে এর চেয়ারম্যান রুবেল আজিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার পুরস্কারটি গ্রহণ করেন।সিটি ব্যাংকের বিগত বছরের আর্থিক ফলাফল, ভিশন বা রূপকল্প, আর্থিক ভিত্তি ও দূরদর্শিতার কৌশলগুলো বিবেচনা করে এ পুরস্কার দেওয়া হয়।কে মাহমুদ সাত্তার বলেন, ‘ফাইন্যান্স এশিয়ার মতো সর্বজনস্বীকৃত পত্রিকার বিবেচনায় স্থানীয় ব্যাংক ক্যাটাগরিতে বাংলাদেশে প্রথম হতে পেরে আমরা সম্মানিত।’ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ বলেন, ‘সিটি ব্যাংক নামটি এখন এ দেশে বড় মাপের সফল পরিবর্তনের প্রতিশব্দ। এটি এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া একটি ব্র্যান্ড নাম।’এশিয়ান ব্যাংকার ২০১০ সালে সিটি ব্যাংককে ‘বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক’ হিসেবে মনোনীত করে। একই বছর ‘আমেরিকান এক্সপ্রেস মার্কেটিং অ্যাওয়ার্ড’ লাভ করে সিটি ব্যাংক।সিটি ব্যাংক ১৯৮৩ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এ ব্যাংকের রয়েছে ৯০টি অনলাইন শাখা, একটি এসএমই সার্ভিস সেন্টার, ১১টি এসএমই/কৃষি শাখা, ১৩২টি এটিএম বুথ, ১২টি ক্যাশ ডিপোজিট মেশিন, একটি আমেরিকান এক্সপ্রেস সার্ভিস সেন্টার। বিজ্ঞপ্তি।