ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে কমিয়ে ১০ টাকায় নির্ধারণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার কোম্পানির সপ্তম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকায় কোম্পানির নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান এম তাজুল ইসলাম, পরিচালক মো. মোশারফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (সিসি) মো. হেমায়েত উল্লাহ ও উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) সুলতান-উল-আবেদীন মোল্লা উপস্থিত ছিলেন।সভায় কোম্পানির এসইভিপি (প্রশাসন) মো. আপেল মাহমুদ, প্রধান কার্যালয়ের উন্নয়ন প্রশাসন (একক) এস এম নুরুজ্জামান এবং কোম্পানি সচিব সৈয়দ আবদুল আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।