ফারইস্ট লাইফের চার লাখ ৪০ হাজার শেয়ার কেনার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক/পরিচালক মো. মোকাদ্দেস হোসাইন প্রতিষ্ঠানটির চার লাখ ৪০ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা যায়, মো. মোকাদ্দেস হোসাইনের কাছে বর্তমানে ফার ইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিন লাখ ৫০ হাজার শেয়ার আছে। তিনি আগামী ২১ মের মধ্যে স্টক এক্সচেঞ্জের সম্মতিক্রমে বাজারমূল্যে (মার্কেট প্রাইস) আরও চার লাখ ৪০ হাজার শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।