ফারজানা চৌধুরী গ্রিন ডেল্টার নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারজানা চৌধুরী
ফারজানা চৌধুরী

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ফারজানা চৌধুরী।
বিমা পেশায় ১৫ বছরেরও বেশি সময় কাজের অভিজ্ঞতাসম্পন্ন ফারজানা আগে একই প্রতিষ্ঠানের অতিরিক্ত এমডি ও গ্রুপ সিএফও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি কোম্পানির পর্ষদ সদস্য এবং পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।
ফারজানা চৌধুরী অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা প্রশাসনে মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। কর্মজীবনে তিনি ব্র্যাক ব্যাংকে সাত বছরেরও বেশি সময় ধরে এসএমই ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ব্র্যাকের গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে পাঁচ বছর আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।