ফারারপার্কে অত্যাধুনিক প্রযুক্তির স্বাস্থ্যসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুরভিত্তিক স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান ফারারপার্ক হসপিটালস (এফপিএইচ)। আজ শনিবার হাসপাতালের চিকিৎসক লিম চং হি, রুথ কাম ও করপোরেট যোগাযোগের ব্যবস্থাপক জাব জেসমিন কিন এ তথ্য জানান।
চিকিৎসকেরা বলেন, উন্নত প্রযুক্তির নানা চিকিৎসাসুবিধা আছে হৃদ্রোগীদের জন্য বিশেষায়িত বেসরকারি এ হাসপাতালে। বাংলাদেশের শাখা অফিস রোগীদের সিঙ্গাপুরে নিতে নানা সাহায্য করবে। ইতিমধ্যে ঢাকা ক্লাবের সঙ্গে চুক্তি করেছে তারা।
ফারারপার্ক হসপিটালসের কর্মকর্তারা বলেন, ‘বাংলাদেশি রোগীদের জন্য স্বাস্থ্যসেবার সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের ১০০ জনের বেশি চিকিৎসককে নিয়ে একটি অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়েছে, যা এ ক্ষেত্রে আরও সহযোগিতা বাড়াবে।’