ফারুক আহমদ মিসবাহ সিলেট চেম্বারের নতুন সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমদ মিসবাহ সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। জিয়াউল হক ও ইফতেখার আহমদ যথাক্রমে চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি ও সভাপতি নির্বাচিত হন। গতকাল শনিবার চেম্বার ভবনে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের নবনির্বাচিত ২৩ জন পরিচালকের মধ্য থেকে তাঁদের নির্বাচিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সাধারণ সদস্যদের ভোটে এই ২৩ জন সিলেট চেম্বারের পরিচালক নির্বাচিত হন।সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় চেম্বারের নতুন সভাপতি ও দুই সহসভাপতি পদের নির্বাচন সম্পন্ন হয়।