ফারুক এ চৌধুরী আবার ডিবিএইচের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক এ চৌধুরী
ফারুক এ চৌধুরী

সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক এ চৌধুরী আরও দুই বছরের জন্য ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ) লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ডিবিএইচের পরিচালনা পর্ষদের ৮০তম সভায় তাঁকে পুনর্নির্বাচিত করা হয়। সাবেক এই কূটনীতিক বর্তমানে ব্র্যাকের পরিচালনা পর্ষদ এবং ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের সদস্য। এ ছাড়া তিনি একজন লেখক এবং কলামিস্ট হিসেবে সুপরিচিত। তিনি ডিবিএইচের প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তি