ফারুক চৌধুরী ডিবিএইচের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত ফারুক এ চৌধুরী ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।গত মঙ্গলবার ডিবিএইচের ৬৪তম পরিচালনা পর্ষদ সভায় তাঁকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।প্রথিতযশা কূটনীতিক ফারুক এ চৌধুরী বর্তমানে ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য। এ ছাড়া তিনি একজন লেখক ও কলামিস্ট হিসেবে সুপরিচিত। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকেই ডিবিএইচের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।