ফারুক চৌধুরী পুনরায় ডিবিএইচের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারুক এ চৌধুরী আবারও ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (ডিবিএইচ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।ডিবিএইচের পরিচালনা পর্ষদের ৬৯তম সভায় সম্প্রতি তাঁকে আগামী দুই বছরের জন্য কোম্পানির চেয়ারম্যান পুনর্নির্বাচিত করা হয়।ফারুক চৌধুরী সাবেক পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত। তিনি বর্তমানে ব্র্যাকের পরিচালনা পর্ষদ ও ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। এ ছাড়া তিনি একজন লেখক ও কলামিস্ট হিসেবেও সুপরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি ডিবিএইচের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিজ্ঞপ্তি।