ফারুক মঈনউদ্দীন সিটি ব্যাংকের নতুন এএমডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক মঈন উদ্দীন সম্প্রতি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যব-স্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অধ্যয়ন শেষে ফারুক মঈনউদ্দীন ১৯৮৪ সালে এবি ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ১৯৮৭ সালের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি বাংলাদেশ ব্যাংক ও বিসিসিআইয়ের (অধুনালুপ্ত) স্বর্ণপদক লাভ করেন। তিনি এবি ব্যাংকের মুম্বাই শাখায় কান্ট্রি ম্যানেজার, এসএমই ও ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং উপব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ফারুক মঈনউদ্দীন বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করেন। তাঁর ১৩টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি।