ফার্মা এইডসের লেনদেন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্মা এইডসের লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, সম্প্রতি ডিএসইর একটি প্রতিনিধিদল ফার্মা এইডসের কারখানা পরিদর্শনে যায়। কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিএসইর প্রতিনিধিদলকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ডিএসই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে খবরে বলা হয়।
এ ছাড়া ডিএসইর পক্ষ থেকে ফার্মা এইডসকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।