ফার্মা এইডের শেয়ার মূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতে তদন্ত কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্মা এইড লিমিটেডের শেয়ারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। গত রোববার করপোরেট ডিক্লারেশনের মাধ্যমে ৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। এক দিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়ে ১৮ হাজার টাকা।গত বৃহস্পতিবার যেখানে এই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল সাত হাজার ৮৩ দশমিক ৭৫ টাকা, সেখানে রোববার এই প্রতিষ্ঠানটির শেয়ারের সর্বনিম্ন মূল্য ছিল ১৬ হাজার টাকা। সেদিন প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২৫ হাজার টাকা পর্যন্ত ওঠে। সূত্র: ডিএসই।