ফার্মা এইডের ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যাল খাতের প্রতিষ্ঠান ফার্মা এইডের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২৪ নভেম্বর বেলা ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, ১৬০/এ কাকরাইল ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ২০ অক্টোবর।আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।প্রতিষ্ঠানটি জানায়, ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৪ দশমিক ৫১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদের দাম (এনএভি) ২৩৭ দশমিক ৩৭ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১০ দশমিক ৪৯ টাকা।