প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনব্যাপী ‘এশিয়া ফার্মা এক্সপো’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এতে বাংলাদেশসহ ৩০টি দেশের ওষুধ, যন্ত্রপাতি ও কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের ৪০০ স্টল থাকবে। সপ্তমবারের মতো এই মেলার আয়োজন করছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকালে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা মেলা খোলা থাকবে। এই মেলা আয়োজনে সহযোগিতা করছে জিপিই প্রাইভেট লিমিটেড। আয়োজকেরা জানান, ফার্মা এক্সপো থেকে দেশি উদ্যোক্তারা ওষুধশিল্পসংক্রান্ত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল সম্পর্কে জানতে পারবেন। বাণিজ্য ডেস্ক