প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত বেজ-ক্যাম্পে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের সব শাখা ব্যবস্থাপক ও হেড অফিসের সব ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে বার্ষিক ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান এ কিউ এম ফয়সাল আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মোহসিন মিয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তুহিন রেজা। সম্মেলনে বিগত বছরের ব্যবসায়িক অগ্রগতি মূল্যায়নসহ আগামী ২০১৭ সালের ঋণ ও আমানত সংগ্রহ এবং অনাদায়ি পাওনা আদায়ের লক্ষ্যমাত্রা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি