ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড মিউচুয়াল ফান্ডের লেনদেন আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু হয়েছে। ফান্ডটির ক্যাটাগরি ‘এ’। এছাড়া ডিএসই ট্রেডিং কোড ‘এফবিএফআইএফ’ এবং ডিএসই ট্রেডিং কোড ‘১২১৯১’। আজ ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে আরও বলা হয়, সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী ফান্ডটির প্রতি ইউনিটের প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১০.১০ টাকা।