ফার্স্ট লিজ ফাইন্যান্সের পর্ষদ সভা রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা রোববার অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্তি আইন অনুযায়ী ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পর্ষদ সভা ১৬ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা হতে পারে।