ফার্স্ট লিজ ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন বাকী বিল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ব্যাংকার জি এম বাকী বিল্লাহ সম্প্রতি ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন।এর আগে তিনি এক্সেলসিয়র গ্রুপের উপদেষ্টা, এনাম-ওমনি কোম্পানিজ লিমিটেডের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর এবং জনতা ব্যাংক লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও সোনালী ব্যাংকে উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।জি এম বাকী বিল্লাহ যুক্তরাষ্ট্রের হনলুলু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংক ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন ফেলো সদস্য এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স অব বাংলাদেশের একজন আজীবন সদস্য।ব্যাংকিং-সংক্রান্ত কাজে জি এম বাকী বিল্লাহ ভারত, হংকং ও মস্কো সফর করেন। বিজ্ঞপ্তি।