ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২০ শতাংশ রাইট শেয়ার দেওয়ার অনুমোদন পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডকে প্রতি পাঁচটি শেয়ারের বিপরীতে একটি করে মোট পাঁচ কোটি ছয় লাখ টাকার রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে। সংস্থা আজ বৃহস্পতিবার এ অনুমোদন দেয়।প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ১০ টাকা। সে হিসাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোট ৫০ কোটি ৬০ লাখ টাকার রাইট শেয়ার ছাড়বে। ব্যাংক প্রতি পাঁচটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেবে। আজ ডিএসইর ট্রেড সার্ভারে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তি