প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখা এখন নতুন ঠিকানা এমএস ট্রেড সেন্টারে (হোল্ডিং ২৬৩/২৮৪, খাতুনগঞ্জ রোড)। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী স্থানান্তরিত ভবনে শাখাটির কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস এম নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি